I hear the sound of Footsteps (English/Bangla)
শুভ সকাল, বাংলাদেশ মেথোডিষ্ট চাচের সকল সদস্যদের । আমি তোমাদের দেখে অনেক অনেক খুশি এবং তোমাদের অনেক ভালবাসি। আমি বাংলাদেশ ভালবাসি। আমি বাংলাদেশে ৪ বার ভ্র্রমন করেছি। আমার নাম কনরাড নয়সট্রাম, আমি সুইডেনে বাস করি।
আমি বাংলাদেশে ৪ বার ভ্র্রমন করার সুযোগ হয়েছে। বোন লিলিয়ানের সাথে বাংলাদেশে ৪ বার ভ্র্রমন করেছি ও বিভিন্ন মন্ডলীতে ভ্র্রমন করেছি। আমরা উভয়ই বাংলাদেশকে খুব ভালবাসি। আমরা গ্রামে বিভিন্ন ধর্মের মানুষের সাথে ঘুরেছি তারা খুব ভাল ও বন্ধুসুলভ। ঈশ্বরের অনুগ্রহে আমরা আবারও বাংলাদেশে আসব বলে বিশ্বাস করি তবে এটি ঈশ্বরের হাতে।
আমি আজ আপনাদের মাঝে পবিত্র বাইবেল আলোচনা করতে পেরে খুবই আনন্দিত ও আশীবাদ প্রাপ্ত। আমি আজ প্রভু যীশুর আগমন সম্পর্কে কথা বলব।
প্রাথনা করি-
প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দেই যে তুমি আবার আসবে। ধন্যবাদ দেই যে, তুমি যখন আসবে তখন তোমার আশীবাদ সবার জন্য থাকবে। আজ তুমি আমাকে সুযোগ করে দিয়েছ বাংলাদেশ মেথোডিষ্ট চাচের মধ্য দিয়ে তোমার নাম প্রচার করার জন্য । তোমার উপস্থিতি ও পবিত্র আত্মার পরিচালনা আমার প্রতি দান কর। তোমার আত্মায় ও ভালবাসায় আমাদের পূণ কর। প্রভু যীশুর নামে এই প্রাথনা চাই। আমেন।।
আজকের শিরোনাম হল- আমার শোনা পায়ের শব্দ।
দুই বছর আগে আমি ও বোন লিলিয়ান আমরা আফ্রিকাতে গিয়েছিলাম। প্রভু তিনি বোন লিলিয়ানকে একটি শব্দধ্বনি দিলেন। আমি একটি পায়ের শব্দ শুনতে পেলাম। যে, তুমি কি আমার সাথে মধ্য আকাশে দেখা করার জন্য প্রস্তত আছ? আমরা যারা প্রভুতে বিশ্বাস করি তারা দেখতে পাই যে, প্রভু যীশুর দ্বিতীয় আগমন খুব সন্নিকট। দ্বিতীয় আগমনের চিহ্ন সরুপ ভূমিকম্প, ঝড়, বন্যার, যুদ্ধ কথা বলেছেন ও মহামারী আমরা দেখতে পাই করোনা ভাইরাস। বতমান সময়ে আমরা দেখতে পাই যে খ্রীষ্টীয় মন্ডলিতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে ও আমরা বিশ্বাসীদের হারাচ্ছি। আমরা যারা বিশ্বাসী রয়েছি আমাদেরকে প্রভুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত হতে হবে।
আমি আপনাদেরকে একটি উদাহরন দিতে চাই। আমি বনে যেতে ও মুস শিকার করতে পছন্দ করি। এটির ওজন প্রায় ৭০০-৮০০ কেজি। এটার বড় বড় শিং রয়েছে এবং মুসকে সুইডেনের বনের রাজা বলা হয়। আপনি যখন বনে এটিকে দেখবেন দেখে মনে হবে সে খুব নম্র ও ভদ্র। তাদের চলাফেরা নম্র হলেও তখন আাপনার হৃদয় স্পন্দন বেড়ে যাবে। আমার ভাই যখন মুস শিকার করল তখন আমি বল্লাম আমি আর কখনও মুস শিকার করব না। মুসকে বনের রাজা বলা হয় ও সে খুব শক্তিশালী। মুস যখন হাঁটে তখন হৃদয় স্পন্দন বৃদ্ধি পায় তবে যীশুর হাটার মত রাজকীয় ভাব নাই।
ঈশ্বরের অনুগ্রহে আমি প্রভু যীশুর খুব কাছাকাছি হয়েছি। আমার হ্রদয়ে প্রভুর অনুগ্রহ ও শান্তি রয়েছে। এই কথা ভাষায় বলা খুবই কঠিন। কারন এটি প্রভু যীশুর সৌন্দয ও পবিত্রতার বিষয়। তখনই আমরা বুঝতে পারি প্রভু যীশুই তিনি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু।
আমি আপনাদের সাথে আমার জীবনের একটি আত্মস্বাক্ষ্য দিব-
২০০৬ সালের গ্রীষ্ম কালে , প্রভু যীশুকে গ্রহনের পর মাত্র ৩ মাস অতিবাহিত হয়েছিল তখন আমার সাথে যা ঘটেছিল তাতে আমি খুব ভয় পেয়েছিলাম। তখন আমি আমার মাকে বল্লাম মা আমি ভয় পেয়েছি। আমি আমার বাবা-মায়ের পাশের রুমে ছিলাম। আমার মা আমার জন্য প্রাথনা করলেন প্রভু তমি কনরাডকে সাহস দাও। তখন ঈশ্বর মাকে বল্লেন আমি কনরাডকে আমার কাছে নিব ও তার আত্মাকে আমি শান্তি দিব।
তারপরে আমি ঘুমাতে গেলাম ও পরে আবার মধ্য রাতে আমার ঘুম ভেঙে গেল এটা ছিল জুন-জুলাই এবং তখন গ্রীষ্ম কাল। এ সময় দিন ও রাত সমান থাকে, রাতে ও দিনের মত আলো। আপনি চাইলে রাতেও অন্য আলো ছাড়া টেনিস খেলতে পারবেন। হঠাৎ তখন আমি জেগে উঠলাম ও আমার হৃদয় আনন্দে ভরে গেল। আমি আবার পুনরায় ঘুমানের চেষ্টা করলাম কিন্তু ঘুমাতে পারলাম না। ১ ঘন্টা পরে আমার হ্রদয় আরও আনন্দে ভরে গেল। এবং আরও ১৫ মিনিট পরে আমার হৃদয় এত আনন্দে ভরে গেল যা আমি বলে বুঝাতে পারব না। তখন আমি ঘরের বাইরে কারও পায়ের ধ্বনি শুনতে পেলাম। এটি অনেক শক্তিশালী পায়ের আওয়াজ ছিল। পয়ের শ্বদ টা এতটাই শক্তি ছিল যে মনে হচ্ছিল কোন ক্ষমতাপন্ন ব্যাক্তি আসছেন বলে মনে হচ্ছিল। তখন আমার মনে হল এটা অদ্ভুদ ও বাইরে কে আছে? এটা মধ্যরাত , এটাকি কোন প্রানী মুস বা ভাল্লুক। কিন্তু আমার মনে হচ্ছিল এটি কোন মানুষের শব্দ। অবশেষে আমি উঠলাম ও জালনা দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম যে, বাইরে কিছু দেখা যাচ্ছে কিনা?
এটা সত্যি অবাক যে বাইরে কেউ ছিল না কিন্তু আমি শব্দ শুনতে পাচ্ছি। তখন ঠিক আমার থেকে ৫ মিটার দূরে একটি সিডি প্লেয়ার নিজে নিজে বাজতে শুরু করল। সিডি প্লেয়ার থেকে প্রভুর প্রসংশা আরাধনার গান হচ্ছে। তখন আমি অনুভব করলাম প্রভু তিনি আমার থেকে ৫ মিটার দূরে দাড়িয়ে আছেন। আমি প্রভুর পরিপুণতা, পবিত্রতা তার রাজকীয়তা বুঝতে পারলাম। আমি উপলব্ধি করলাম যীশুই প্রভু রাজা এবং আমি উবুড় হবে বল্লাম পবিত্র, পবিত্র, পবিত্র আত্মা ঈশ্বর।
তারপরে আমি আমার বিছানায় উঠলাম ও ঈশ্বরের ক্ষমতার কাছে আমাকে খুব তুচ্ছ মনে করলাম। আমি ঘুমাতে গিয়ে অনুভব করলাম আমি প্রভুর কোলে রয়েছি সাথে সাথে মনে হল কেউ আমার কোন ক্ষতি করতে পারবে না। আমার হৃদয় ও মন শন্তিতে ভরে গিয়েছিল। আমার জীবনে এটি অত্যান্ত আনন্দের সময় যে, আমার প্রভুর সাথে দেখা হয়েছে।
খ্রীষেতে আমার ভাই এবং বোন প্রভু যীশু তিনি আবার আসবেন। কিন্তু যীশুর দ্বিতীয় আগমন প্রথম আগমনের মত ঘটবে না। প্রথম আগমনে যীশু নম্র ছিলেন ও মেশশাবক রুপে এসেছেন। যোহন বাপ্তাইজক বলেছিলেন ঐ দেখন ঈশ্বরের মেশশাবক যিনি জগতের পাপভার স্কন্ধে তুলি নিবেন। যীশু তিনি দেখতে সাধারন আপনার আমার মত মানুষ ছিলেন। যীশু তিনি সবসময় ঈশ্বরের পুত্র ছিলেন কিন্তু দেখতে খুব সাধারন ছিলেন। তিনি ক্রুশে আপনার আমার পাপের জন্য জীবন দিয়েছেন।
যীশু যখন ক্রুশে ছিলেন তখন তাকে দেখে অনেকে মনে করেছিলেন তিনি একজন ব্যাথ মানুষ। ফরাসীরা ও রোমানরা বলেছিল তুমি যদি সত্যি ঈশ্বরের পুত্র হও তাহলে ক্রুশ থেকে নেমে আস। তখন বেশিরভাগ শিষ্যরাও যীশুকে ত্যাগ করেছিলেন। এবং ঈশ্বরও নিজে কিছু সময়ের জন্য যীশুর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। যীশ বলেছিলেন পিতা তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ?
যারা যীশুকে জানে না তারা যীশুকে ক্রুশে দেখে মনে করবেন তিনি তার কাজে ব্যাথ। কিন্তু যীশু ক্রশে যা করেছেন তা সমস্ত পৃথিবীর কাছে অমর হয়ে রয়েছে। পৌল বলেছেন যে দুবল তিনিই সবল ঈশ্বর তাকে সবল করবেন। আমাদের দুবল এর মাধ্যমে প্রভু সবলতার কাজ করেন। যীশু তিনি অস্মানের সাথে ক্রুশে মৃত্যুবরন করেছেন কিন্তু তিনি পুনরুত্থিত হয়েছেন ক্ষমতার সাথে। পুনরুত্থিত হওয়ার পর তিনি পিতার দক্ষিন পাশে বসে আছেন। আমাদেরকে মনে রাখতে হবে তিনি এবার স্বগ থেকে আসবেন পৃথিবী থেকে না। বাইবেল এটিও বলে যে যীশু আসার পূর্বে এন্টারখ্রাইস্ট আসবে। এখন অনেকেই সেই ভূল লোকের পিছনে যাচ্ছে ও তাকে প্রভু বলে মনে করছেন। পৌল তিনি বলেছেন আমরা যেন সতক থাকি যেন ভ্রান্ত পথে না যাই। এই সময়ে প্রভু যীশু তিনি স্বগ থেকে আসবেন এবং তার সাথে তার স্বগদূতগন ও আসবেন। তার দ্বিতীয় আগমন সম্পর্কে তখন উপস্থিত প্রতিটি লোক জানতে পারবে যে, তিনি আসছেন, বাইবেল সেই কথা বলে যে, সমস্ত চক্ষু তাকে দেখবে। যদি আপনি কোন খ্রীষ্টকে দেখেন কিন্তু তার সাথে তার বাহিনী না থাকে তাহলে তিনি প্রকৃত খ্রীষ্ট না। সে যতই আশ্চর্য কাজ করুক না কেন তার সাথে যদি স্বগদূত না থাকে তাহলে তিনি খ্রীষ্ট না। আমরা অনেকেই সেই খ্রীষ্টের কাজ দেখি। বতমান সুইডেনে অনেকে আছেন যারা খ্রীষ্টকে নিয়ে উপহাস করেন ।
অনেক দেশ আছে যেখানে খ্রীষ্টকে বিশ্বাস করার জন্য আপনাকে জীবন পযন্ত দিতে হচ্ছে। অনেক দেশ এখনও মনে করেন যীশু একজন ব্যাথ লোক, কিন্তু মনে রাখুন যীশু তিনি কি বলেছেন। ধন্য তাহারা যাহার আমার নামের জন্য লজ্জিত হয় কষ্ট পায় স্বগরাজ্যে তাদের জন্য পুরস্কার রয়েছে। মনে রাখতে হবে আমরা যখন প্রভু যীশুতে বিশ্বস্ত জীবন যাপন করি তখন আশীবাদ প্রাপ্ত। পৌল তিনি বলেছেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই যিনি আমাদেরকে বিজয়ী জীবন-যাপন করাচ্ছেন। এটি হচ্ছে স্বর্গের স্বাধীনতা এটি পৃথিবীর কোন স্বাধীনতা নয়। যীশুর শিষ্যরা যারা নিপীড়ীত অত্যাচারিত হয়েছেন তারা বিজয়ী জীবন যাপন করছেন।
প্রভু যীশু যখন আসবেন তখন আমরা ব্যাথভাবে নয় কিন্তু স্বাধীনভাবে তার সাথে চলব। পৌল বলেছেন প্রভুর আগমনে তখন চোখের পলকে সমস্তকিছু পরিবতন হবে। সেই সময় খারাপ লোক দৌড়াবে কিন্তু আমরা প্রভুর সাথে থাকব।
আমি অত্যান্ত দুঃখের সাথে বলছি যে, ডেভিড উয়িলকারসন একজন আমেরিকান ভাল প্রচারক তিনি বলেছেন প্রভু যখন আসবেন এবং তার সাথে যারা বিপক্ষতা করেছে তাদের হৃদয়ে ভয় থাকবে। এবং এটি সত্য। প্রকাশিত বাক্যে এই কথা লেখা রয়েছে যে, যখন প্রভু আসবেন তখন সমস্ত ক্রোধ জগতের উপরে পতিত হবে। আমরা চাই যেন প্রভুর দ্বিতীয় আগমনে আমরা সবাই প্রভুর আশীবাদ পাই তার ক্রোধে যেন কেউ ধংশ না হই। কিন্তু যারা যীশুকে ভালবাসে তাদের জন্য সেই সময় দুঃখ আসবে না। আমি বাংলাদেশে ৪ বার ভ্রমন করেছি এবং একবার ভ্রমনের সময় খ্রীষ্টেতে আমার প্রিয় ভাই বিষ্ণু বিশ্বাস একটি কথা বলেছিলেন। আমরা তখন একটি অটবাইক এ ছিলাম ও একটি স্কুল ভ্রমনে যাচ্ছিলাম প্রভু যীশুর কথা বলার জন্য। বিষ্ণু তিনি আমাদের দিকে তাকালেন ও বল্লেন আমার প্রিয় বাইবেলের পদটি হচ্ছে ১ম করন্থিয় ২:৯ পদ। আমি তখন এটি মনে করার চেষ্টা করলাম যে, সেখানে কি লেখা রয়েছে- কিন্তু শাস্ত্রে য়েমন লেখা আছে:‘ঈশ্বরকে যারা ভালবাসে, তাদের জন্য তিনি যা প্রস্তুত করেছেন, কোন মানুষ তা কখনও চোখে দেখে নি, কানে শোনে নি, এমন কি কল্পনাও করে নি৷
আমি এটি কখনো ভূলতে পারব না যা আমি তখন দেখেছিলাম। তখন বিষ্ণুর মুখে অনেক উজ্জলতা ছিল অনেক আনন্দ ছিল। এটি সত্য যে প্রভু তিনি আমাদের জন্য আবার ফিরে আসবেন। প্রকাশিত বাক্যে এই কথা বলে যে, আমাদের প্রভুকে যেন আমরা তার ভার্যা হিসেবে তাকে সমস্ত কিছুর জন্য গৌরব দেই।
আমি আর কিছু কথা বলে শেষ করব যে, প্রভু যীশু যখন আসবেন তখন তাকে দেখতে কেমন হবে সে বিষয়ে। অনেক খ্রীষ্টিয়ান বলেন প্রভু যীশু যখন আসবেন আমি তাকে বুকে জড়িয়ে ধরব, আমার মুখে হাসি থাকবে কারন আমি যীশুকে ভালবাসি। আমি নিজেও প্রভুকে জড়িয়ে ধরতে চাই কিন্তু এটি ভূলে যান।
এটি সত্য যে প্রভুর দ্বিতীয় আগমনে আমরা সবাই তার সামনে হাটু গেড়ে বসব ও তার প্রসংশা করব। আমরা জোরে চেচিয়ে প্রভুর গৌরব করব, হালেল্লুইয়া।। দেখুন সাধু যোহন প্রকাশিত বাক্যে তিনি কি বলেছেন- সে যীশুকে খুব ভালভাবে জানত ও তাকে খুব ভালবাসতেন। যোহন প্রভুর মনোনিত শিষ্য ছিলেন কিন্তু কিন্তু তিনি যখন প্রভুর উজ্জলতা দেখলেন তখন সাথে সাথে প্রভুর চরনে উবুড় হয়ে পড়লেন। এবং আমি বিশ্বাস করি প্রভু যীশু তিনি আসবেন তখন তার জ্যেতির জন্য সকলে আমরা প্রভুর চরনে নত হব। তখন তার সামনে আমাদের কোন শক্তিতে দাড়িয়ে থাকতে পারব না। কিন্তু শুধুমাত্র প্রভুর অনুগহে আমরা তার সামনে থাকতে পারি।
আমরা প্রভু যীশুর অনুগ্রহের দ্বারা তার প্রশংসা করতে পারি। ২০০৬ সালে আমি প্রভু যীশুর সেই পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম। প্রভুর সাথে যখন আমাদের দেখা হবে তখন আমাদের অন্তরে একটি পবিত্র ভয় থাকবে। অমাদের প্রভুতে বিশ্বাসের সেই জয়লাভ আমরা করব ও প্রভুতে আনন্দ করতে পারব।
আমি প্রায় শেষ করতে চলেছি- তার আগে আমি বাংলাদেশ মেথোডিষ্ট চার্চ সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমি বাংলাদেশ মেথোডিষ্ট চাচকে খুব ভালবাসি। বাংলাদেশে খ্রীষ্টেতে আমার অনেক ভাই বোন রয়েছে। তারা সকলে খুব নম্র্র, দয়ালু, বন্ধুসুলভ, তারা কখনো টাকার আশা করে না কিন্তু তারা প্রভুর জন্য আকাঙ্খিত। বাংলাদেশ মেথোডিষ্ট চাচের সদস্যদের দেখলে মনে হয় প্রভুর সাথে আমরা রয়েছি।
আমি যখন সবার জন্য প্রাথনা করি তখন অনেক আনন্দ পাই কারন প্রেরিত পৌল তিনি বলেছেন আমরা খ্রীষ্টেতে আমরা একে অপরের জন্য প্রাথনা করি। আমরা বাংলাদেশ মেথোডিষ্ট চাচের জন্য আনন্দ করি, বিশেষ করে কৈয়া মেথোডিষ্ট চাচের জন্য আনন্দ করি, এটি খুলনা কৈয়াতে অবস্তিত যার পালক প্যাট্রিক সরকার। বিষ্ণু বিশ্বাস ও ডলি সরকারের সাথে আমরা প্রায়ই কথা বলি ম্যাসেঞ্জার কলের মাধ্যমে ও আমরা ক্রন্দন করি। আমি বিশ্বাস করি বাংলাদেশ মেথোডিষ্ট চাচের সকল সদস্য প্রভুর দ্বিতীয় আগমনের জন্য প্রস্তুত রয়েছেন।
কিন্তু আমি একটি উপদেশ বা পরামশ আপনাদের জন্য বলতে চাই যে, একে অপরের সাথে কথা বলার সময় বলুন যে, প্রভু যীশু খুব শীঘ্র আসবেন। আমরা যখন প্রভু যীশুর আগমন সম্পর্কে বলি তখন এটি তার রাজ্যের সম্পর্কে বলা হয়। আমার কথা শোনার পর এখনও যদি প্রভু যীশু খ্রীষ্টকে গ্রহন না করে থাকেন তাহলে এখনই সময় প্রভু যীশুকে নিজের অন্তরে স্থান দিন ও প্রভুকে ত্রানকর্তা বলে গ্রহন করুন। কারন প্রভু যদি চলে আসেন তাহলে প্রভুকে গ্রহনের সময় আপনি আর পাবেন না।
আপনি যদি আজকের বাক্য শোনেন ও প্রভুকে বিশ্বাস করেন তাহলে ঘরে ফিরে প্রভুতে আনন্দ করুন ও প্রভুকে ধন্যবাদ দিন। কারন আমি আজ যে বাক্য আপনাদের সামনে বলেছি তা প্রভুর বাক্য। আমি দেখি নি, আমি শুনি নাই এমনকি মানুষের হৃদয় থেকেও নয় যারা প্রভুকে ভালবাসে ও বিশ্বাস করে প্রভু তাদের জন্য অপরিমেয় আশীবাদ রেখেছেন।
আমি আপনাদের জন্য প্রাথনা করতে চাই। প্রভু যীশু আমি ধন্যবাদ দেই আমার সমস্ত বাংলাদেশের ভাই বোনদের জন্য যাদের আমি জানি। আমি তাদের হৃদয়ের আত্মিকতা দেখেছি ও তারা তোমার বাক্য পরিচর্যা করছে তার জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু তুমি প্রত্যেক ভাই বোনকে আরও আশীবাদ দান কর। তোমার অনুগ্রহ , শান্তি ভালবাসা ও শক্তি তাদের বুঝতে সাহায্য কর ও তোমার আশীবাদ তাদের প্রত্যেক এর জীবনে দান কর। প্রভু যারা তোমাকে ভালবাসে তাদের হৃদয়কে তুমি সুরক্ষা কর। এবং তাদেরকে তোমার পক্ষে থাকতে সাহায্য কর। তাদেরকে তুমি জ্ঞান ও প্রজ্ঞা দাও যে কি তাদের বলতে হবে ও কি বলতে হবে না। প্রভু তুমি সকলকে তোমার মহান শান্তি ও আশীবাদ দানে পরিপূন কর। তোমার আনন্দ ও পবিত্র আত্মার পরিচালনা দান কর ও তোমার ভালবাসায় সবাইকে যীশুর নামে পরিচালনা দান করুন যেন একদিন আমরা তোমার স্বগ রাজ্যে মিলিত হতে পারি।
আমেন।।

AMEN
First of all thank you both very much, for the blessings of God in your life and for sharing the Holy Word of God with me. Then thank you, for your love and prayers To keep You two will have my prayer request, the condition of my family members is very bad now and after much worse I have fallen into the situation. Please pray that God bless my family financially. I work with helpless poor oppressed children and young men, may God bless me